সফল দাম্পত্য জীবনের একেবারে মূলে রয়েছে পারস্পরিক বোঝাপড়া। সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীর কাছ থেকে নিজে কী পেলাম-শুধু তা না ভেবে নিজের সঙ্গীকে নিজে কী দিতে পারলাম-সে দিকেও নজর দিন। কারও যদি মনে হয় তার নিজের যতোটুকু দেওয়া উচিত, সে নিজে ততোটুকু দিচ্ছেন না অথবা কেউ যদি ভেতরে ভেতরে ক্ষুব্ধ হন এই ভেবে যে, তিনি নিজে শুধু দিয়েই যাচ্ছেন, কিছুই পাচ্ছেন না, তাহলে তা একটি অসম সম্পর্কেরই ইঙ্গিত দেয়।
অনেক দম্পতিই এটা ভাবেন যে, তারা ভালবাসা দিয়েই সকল সমস্যার সমাধান করতে পারবেন এবং তার সঙ্গী যদি তাকে সত্যিকার অর্থে ভালবেসে থাকে, তাহলে তিনি যা বলবেন- তার সঙ্গী তাই করবেন। কিন্তু তারা ভুলে যান যে, প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব এবং চাহিদা আলাদা। আমরা যদি ভাবি যে, আমি কারও সাথে সারা জীবন একসাথে কাটাতে চাই, তার মানে এই নয় যে, আমরা আমাদের নিজস্বতা হারিয়ে ফেলব অথবা ত্যাগ করব।