Top

Welcome to Official Website of Logon Marriage Media

Mail :
info@logonmarriagemedia.com
Call Us :
+88 01715259787
সনেদহ বিবাহিত জীবনকে দুর্বিষহ করে তোলে

সনেদহ বিবাহিত জীবনকে দুর্বিষহ করে তোলে

সন্দেহ একটা মারাত্মক ভয়াবহ রোগ। এই রোগে একবার আক্রান্ত হলে বাচা বড় কঠিন হয়ে পড়ে। সন্দেহ বাঁধিয়ে দিতে পারে একে অপরের মধ্যে কলহ। পরিবারকে নিতে পারে ধ্বংসের কিনারে। ধাবিত করতে পারে মৃত্যুর দিকে। নানা অঘটনের ঘটক হলো সন্দেহ। কী কারণে স্বামী-স্ত্রী দুজনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয় এবং এর সহজ সমাধান:

পারস্পরিক সম্মান : প্রত্যেকেরই রয়েছে পৃথক ব্যক্তিসত্ত্বা, পৃথক চিন্তা-ভাবনা, পৃথক চাওয়া-পাওয়া। যখন এই পৃথক সত্ত্বাটির প্রতি পারস্পরিক সম্মান ও বোঝাপড়া থাকে না, তখনই শুরু হয় দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব থেকে সৃষ্টি হয় সন্দেহ।

অবস্থানগত সমস্যা : সর্বস্তরে নারী পুরুষ সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা বাঞ্চনীয়। কিন্তু অনেক দাম্পত্য জীবনে এটা হয়ে উঠে অশান্তির কারণ। অনেকের মধ্যে সন্দেহবাতিক রয়েছে।

অতীতের সর্ম্পক : অতিতে প্রেমের সম্পর্ক বা গোপন বিষয় থাকতেই পারে। কিন্তু বিয়ের পরে উভয় পক্ষই যদি এই বিষয় অনুসন্ধান এবং পর্যালোচনা করার চেষ্টা করেন তবে সেটা শুধু জটিলতা সৃষ্টি করবে ও সন্দেহ বাড়বে।

নেতিবাচক চিন্তা : স্বামী-স্ত্রীর মধ্যে শুধু ভালবাসা থাকলেই সম্পর্ক মজবুত হয় না। অনেকসময় পরিবেশ পরিস্থিতির কারণে যে কোনো একজনের মনে অপরজনকে নিয়ে জন্ম নিতে পারে সন্দেহ।

তৃতীয় পক্ষ : দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টির একটি অন্যতম কারণ হচ্ছে তৃতীয় পক্ষের প্রভাব। স্বামী স্ত্রীর ভুল বুঝাবুঝির জন্য তৃতীয় পক্ষ যেমন, আত্মীয়, বন্ধু, প্রতিবেশীদের জড়ানো।

আত্মউপলব্ধি : স্বামী/ স্ত্রী যে কারো এটা হতে পারে যে, তিনি তার এই প্রিয় মানুষটিকে অহেতুক সন্দেহ করেন। তাই গভীরতায় গিয়ে আত্মউপলব্ধি করতে হবে।

দাম্পত্য জীবনে দুরত্ব সৃষ্টি করবে, এমন কোন সন্দেহ মূলক কাজ করা থেকে বিরত হয়ে নিজেদেরকে আরও বেশি সতর্ক হতে হবে।

Our Blog