একটা সম্পর্কে থাকলে, সঙ্গী ছাড়া অন্য কারওর প্রতি টান বা আকর্ষণ অনুভব করাকে আমরা রীতিমতো অপরাধ হিসেবে ধরে নিই। এক্ষেত্রে বলব, অনুভূতি বা আবেগ দিয়ে নয়, বরং বিজ্ঞান দিয়ে বিষয়টা বিচার করুন। বায়োলজিক্যালি কারোর প্রতি আকর্ষিত হওয়া (সেক্সুয়ালি বা মেন্টালি) নিতান্তই স্বাভাবিক একটা ঘটনা, আপনার সম্পর্কে থাকা বা না থাকার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। আর এতে অপরাধবোধেরও কিছু নেই। তবে সেই আকর্ষণে আপনি কীভাবে সাড়া দিচ্ছেন, সেটা গুরুত্বপূর্ণ। সম্পর্কে থাকাকালীন অন্য কারোর প্রতি অনুভূতি জন্মানো দোষের নয়, তবে আপনি যদি সেই স্রোতে গা ভাসান, সেটা সঙ্গীর প্রতি নিসঃন্দেহে অন্যায়। আপনি নিজে এই ধরণের ভাললাগা অনুভব করুন বা আপনার সঙ্গী, সেটাকে যথাসম্ভব স্বাভাবিকভাবে নিন। এতে অনুভূতি নিয়ন্ত্রণ করাও সহজ হবে। নিজে যদি অপরাধবোধে ভোগেন, সেক্ষেত্রেই বরং পা পিছলে যাওয়ার আশঙ্কা বেশি।