দাম্পত্য জীবন সবসময় সুখময় হয় না। টুকটাক ঝগড়াবিবাদ কমবেশি সব দাম্পত্য জীবনের চিরচেনা রূপ, তবে তা বেশি হলে ঘটে বিপত্তি। দাম্পত্য জীবন সুখকর রাখার জন্য সবসময়ই ঠান্ডা মাথায় সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নিচে কিছু টিপস শেয়ার করা হলো :
★ মানুষ সবচেয়ে ভুল সিদ্ধান্ত তখনই নেয়, যখন সে রাগের মাথায় সিদ্ধান্ত গ্রহণ করে, তাই সিদ্ধান্ত গ্রহণ করুন ঠাণ্ডা মাথায়।
★ মানুষ কি বলছে বা বলবে, এ বিষয় যতবেশি পাত্তা দিবেন দাম্পত্য সম্পর্ক ততই তিতো হবে। তাই সাবধানে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে।
★ বাচ্চা নেওয়ার বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ খুঁজে পান না অনেক দম্পতি। কারণ, পারিবারিক মুরব্বীদের চাপ ও মানুষ কি বলবে, -এটা ভেবে।
★ দাম্পত্য জীবনে বিশ্বাস বিষয়টি একে অন্যের কাছে পরিষ্কার রাখুন। কারণ, স্ত্রী বা স্বামী যখন সন্দেহ করতে থাকেন তখন সম্পর্কে ফাটল সৃষ্টি হয়।
★ অতিরিক্ত ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা আপনার বর্তমান পরিস্থিতিকে মানসিক ও শারীরিক চাপে রাখে ফলে আশা ক্ষুণ্ণ হয়।
★ দাম্পত্য সম্পর্কে কি পেয়েছেন আর কি পাননি এসব হিসাবনিকাশ কিন্ত আপনাকে অধিক প্রত্যাশায় নিয়ে যায় ফলে সম্পর্কের খারাপ পরিস্থিতিতে আপনি সিদ্ধান্ত গ্রহণে ভুল করতে পারেন।
★ দাম্পত্য জীবনের অন্যতম ভুল সিদ্ধান্ত হল স্বামী-স্ত্রী যখন অন্য দম্পতির জীবন অনুকরণ করতে চায়। ভালো থাকতে চাওয়ার ইচ্ছা ও অধিকার সবারই আছে তবে নিজেদের পরিস্থিতি বিবেচনা করে জীবন সাজানো উচিত।
★ দাম্পত্য সম্পর্কে পরস্পরের প্রতি যদি আন্তরিকতা না থাকে তখন স্বার্থপর হয়ে অনেকেই পরিবারে সকল বিষয়ে এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে থাকেন, যার ফলাফল সম্পর্ক খারাপের দিকে যায়।
★ দাম্পত্য সম্পর্কে অবশ্যই স্বামী-স্ত্রী মিলে সকল পরিস্থিতির সিদ্ধান্ত গ্রহণ করতে চেষ্টা করুন। তৃতীয়পক্ষ এড়িয়ে চলুন।
দাম্পত্য সম্পর্কে সঠিক সিদ্ধান্ত গ্রহণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ভুল সিদ্ধান্তের জন্য স্বাভাবিক সম্পর্ক নষ্ট হতে পারে। তাই যে কোন সিদ্ধান্ত গ্রহণ করুন ঠান্ডা মাথায় অনেক ভেবে চিন্তে।