Top

Welcome to Official Website of Logon Marriage Media

Mail :
info@logonmarriagemedia.com
Call Us :
+88 01715259787
আপনি সুখী কি না বুঝবেন যেভাবে

আপনি সুখী কি না বুঝবেন যেভাবে

সুখ পরিমাপ করা যায় না। তবে কে সুখী আর কে নন তা যাচাই করতে বিজ্ঞানীরা এ পর্যন্ত অনেক সমীক্ষা ও গবেষণা চালিয়েছেন।

বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও জরিপ চালিয়ে বিজ্ঞানীরা জানতে পেয়েছেন সুখী ব্যক্তিদের আসলে কীভাবে চেনা যায়। বেশ কিছু লক্ষণ সম্পর্কে জানিয়েছেন বিজ্ঞানীরা। যার মাধ্যমে আপনি সুখী কি না তা জানতে পারবেন-

সব কাজে দেরি করা

কাজে দেরি করা কিংবা অফিসে দেরিতে পৌঁছানোর অভ্যাস মোটেও ভালো বিষয় নয়। তবে যারা সব সময় দেরিতে কাজ সারে তারাই নাকি বেশি সুখী ও দীর্ঘজীবী হন।

বিজ্ঞানীদের মতে, যারা দেরি করে কাজ করেন তারা সময় ব্যবস্থাপনার বিষয়ে বেশি আশাবাদী হন। তাদের মধ্যে কর্মস্পৃহা অনদের চেয়ে বেশি থাকে। এমন ব্যক্তিরা শান্ত প্রকৃতির হন ও ব্যস্ত পরিস্থিতিতে কখনো আতঙ্কিত হন না।

তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা

বিজ্ঞানীরা দেখেছেন যারা খুব সকালে ঘুম থেকে ওঠেন তারা অন্যদের চেয়ে বেশি সুখী ও খুশি থাকেন। অন্যদিকে যারা অনেক বেলা পর্যন্ত ঘুমান তারা জীবনে কম সন্তুষ্ট ও বেশি মানসিক অসুস্থতায় ভোগেন। অন্যদিকে যারা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন তারা বিষণ্নতা ও দীর্ঘস্থায়ী অসুস্থতায় কম ভোগেন।

বোন থাকলে

যে পরিবারে বোন আছে সে পরিবারের ভাই-বোনেরা অন্যদের চেয়ে সুখী হন। এর প্রধান কারণ হলো পুরুষের চেয়ে নারীরা অন্য ভাই-বোনেদের সব বিষয় নিয়ে আলোচনা করতে পারেন।

Our Blog