Top

Welcome to Official Website of Logon Marriage Media

Mail :
info@logonmarriagemedia.com
Call Us :
+88 01715259787
নতুন সম্পর্ক তৈরি হয়েছে?

নতুন সম্পর্ক তৈরি হয়েছে?

ভালোবাসা সত্যি অন্ধ, বিশেষ করে সেই সমস্ত ক্ষেত্রে যেখানে এই বিশেষ অনুভূতিটা প্রথমবার বা সদ্য ধরা দিয়েছে। তখন সঙ্গীর কোনও ভুলই চোখে পড়ে না, মনে হয় সব ঠিক। সব সুন্দর। এটা হচ্ছে সম্পর্কের সেই সময় যখন একে অন্যের সমস্ত কথা শোনে, কোনও ঠিক ভুল বিচার করে না। যদিও সমস্যা থাকলে সেগুলো কিন্তু প্রথম থেকেই নজরে পড়ে, শুধু আমরা লক্ষ্য করি না, কারণ করতে চাই না। এটার অবশ্য একটা কারন আছে কারণ আমরা এই সদ্য তৈরি হওয়া সম্পর্কটাকে নষ্ট করতে চাই না। আর ভাবি যে সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যদি একটা দীর্ঘস্থায়ী সম্পর্ক চান তাহলে শুরু থেকেই একে অন্যের মধ্যে যা ভুল দেখছেন সেটা ধরিয়ে দিন। কোনও অস্বস্তির বিষয় থাকলেও সেটা স্পষ্ট করুন। নিজের ভালোবাসাটা যেমন চেপে রাখবেন না, তেমন অন্যান্য অনুভূতিগুলোকেও দমাবেন না।

নেদ্রা গ্লোভার তাওয়াব, থেরাপিস্ট এবং লেখকের মতে প্রতিটা সম্পর্কের শুরুটা ভীষণ গুরুত্বপূর্ণ। তাই যখন একটা সম্পর্ক তৈরি হচ্ছে অন্ধ হয়ে থাকার বদলে চোখ কান খোলা রাখুন। আশপাশে যা দেখছেন সেটা বুঝুন, সেটা বন্ধুত্ব হতে পারে, প্রেম হতে পারে বা অন্য কিছু।

সম্পর্কের শুরুতে কোন বিষয়গুলোর দিকে নজর দেওয়া উচিত দেখে নিন।

নিজেকে গুরুত্ব দিন: সম্পর্কে যাওয়া মানেই আপনার ভিতরের যে মানুষটা আছে তাকে গুরুত্বহীন করে ফেলা নয়। এটা করলে আপনার সঙ্গীই সবার আগে আপনাকে টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে নেবে। তাই নিজের দিকে খেয়াল রাখুন। নিজের যত্ন নিন।

নিজেকে সঠিক ভাবে তার সামনে তুলে ধরুন: আপনি যেটা নন সেটা হওয়ার ভান করবেন না। আপনি যা যেমন তেমন ভাবেই প্রথম থেকে থাকুন। যদি আপনার সঙ্গী আপনাকে ভালোবাসে তাহলে আপনার মতো করেই বাসবে। আপনার ভালোটা যেমন সে গ্রহণ করবে, খারাপটাও মেনে নেবে। তাই কিছু লুকাবেন না।

যেটা আপনার ভালো লাগছে না সেটা সোজাসুজি বলুন: আপনি যদি প্রথম থেকেই আপনার ভালো লাগা মন্দ লাগাগুলো চেপে রাখেন তাহলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। প্রথম থেকেই কোনটা আপনার ভালো লাগে, কোনটায় আপনি স্বচ্ছন্দ নন স্পষ্ট করে জানান।

যা চান সেটা স্পষ্ট করুন: আপনি সঙ্গীর থেকে কী চান সেটা সোজাসুজি বলুন। চেপে রাখবেন না, বা ধরে নেবেন না যে সে বুঝে নেবে। নিজের যা চাহিদা সেটা নিজের মুখেই বলুন।

সমস্যা হলে সেটা কথা বলে মেটান: সম্পর্কে খুঁটিনাটি সমস্যা হতেই পারে। আবার বড় সমস্যাও আসতে পারে। যাই হোক, মনের মধ্যে সেটা চেপে রাখবেন না, বা নিজের মতো অনুমান করবেন না। তার থেকে বরং সোজাসুজি কথা বলে সেটা মিটিয়ে নিন।

মনের কথা বোঝান: নিজের অনুভূতি, ভালোবাসা, ইত্যাদি খুব স্পষ্ট করে সঙ্গীকে জানান।

Our Blog